মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ২৮৪টি শূন্যপদে

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department Of Fisheries Job Circular 2026 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে মৎস্য অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে ( https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৭টি ক্যাটাগরিতে  ২৮৪টি পদে জনবল নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ০৯ ফেব্রুয়ারি ২০২৬অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ ২০২৬ইং। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন।

মৎস্য অধিদপ্তর নিয়োগ আবেদন আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এছাড়া অন্য মাধ্যমে আবেদন করলে কর্তৃপক্ষ গ্রহন করবে না। আমাদের পরামর্শ থাকবে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদন শুরু হওয়ার পর আবেদন করুন। কেননা অনেক সময় দেখা যায় শেষ দিকে সার্ভার সমস্যা হয়। তাই শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তাড়া-তাড়ি পারা যায় রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Dof Job Circular 2026

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যা আপনার নিয়োগ পরীক্ষায় কাজে লাগতে পারে, তা হল মৎস্য অধিদপ্তর কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। মৎস্য অধিদপ্তর পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। মৎস্য অধিদপ্তর কার্যাবলি মূলত কি? মৎস্য অধিদপ্তর এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে  এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে মৎস্য অধিদপ্তর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। 

এছাড়া আপনি মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষার অন্যান্য প্রস্তুতি ছাড়া যে পদে আবেদন করবেন সে পদের দায়িত্ব ও কর্তব্যেসহ সকল বিষয় জ্ঞান রাখুন বা জানুন এতে আপনার ভাইভা পরীক্ষায় কাজে লাগতে পারে। আমাদের চাকরির প্রস্তুতি পেজ দেখুন আমরা আস্তে আস্তে আরো প্রস্তুতি পড়া দিবো। Department Of Fisheries Job Circular 2026 

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃমৎস্য অধিদপ্তর
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৯ ফেব্রুয়ারি ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৭টি
শূন্যপদঃ২৮৪টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ১৮ ফেব্রুয়ারি ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ১৫ মার্চ ২০২৬ ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।

আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও  গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? Dof Job Circular 2026 এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-1
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-2
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-3
মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-4

Department Of Fisheries Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৯ ফেব্রুয়ারি ২০২৬
আবেদন শুরুর তারিখঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ এবং
আবেদনের শেষ তারিখ : ১৫ মার্চ ২০২৬
আবেদনের লিংকঃ https://dof.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি

১। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে ঐ একইভাবে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ-সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

আবেদনের সময়সীমা 

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময়: ১৮/০২/২০২৬ সকাল- ১০:০০ টা হতে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫/০৩/২০২৬ বিকাল- ০৫:০০ টা পর্যন্ত। উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit-এর সময় হতে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন।

আবেদনের বয়সসীমা

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১/০২/২০২৬ তারিখে সকল পদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরীরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

Dof Job Circular 2026 এ  Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের ফাইল সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Department Of Fisheries Job Circular 2026 এ Online-এ আবেদন ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদন Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। 

তবে মৎস্য অধিদপ্তর এ আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/ পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন। নির্ভুলভাবে আবেদন Submit সম্পন্ন করা প্রার্থীগণ নিজ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। 

পরীক্ষার ফি জমা

Department Of Fisheries Job Circular 2026 এ স্বাক্ষরযুক্ত Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে উক্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী, নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ০১ হতে ০৬ নং ক্রমিকের পদসমূহের জন্য ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ,অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বার) টাকা এবং ০৭নং ক্রমিকের পদসমূহের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্নো) টাকা মাত্ৰ অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।

তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ, অফেরতযোগ্য) ০৬/- টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্নো) টাকা মাত্র অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও Dof Job Circular 2026 এর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ Submit কৃত আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।”

SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান পদ্ধতি : প্রথম SMS: DOF<space>User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: DOF ABCDEF Reply: Applicant’s Name, Tk. 112/Tk.56 will be charged as application fee. Your PIN is XXXXXXX.

দ্বিতীয় SMS: DOF<space> Yes <space> PIN লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: DOF Yes XXXX. Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for DOF Application for post xxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxxxx. দ্বিতীয় SMS টি পাঠানোর পর ফিরতি SMS এ Password পাবেন। এই Password টি Admit Card (প্রবেশ পত্র) ডাউনলোড এর জন্য প্রার্থী সংরক্ষণ করবেন।

প্রবেশপত্র প্রাপ্তি

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর প্রবেশ পত্র প্রাপ্তির বিষয়সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি মৎস্য অধিদপ্তরের ওয়েবসাইট: www.fisheries.gov.bd, https://dof.teletalk.com.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS -এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। তবে, কোনো কারিগরি ত্রুটি বা অন্যান্য কারণে SMS-এর মাধ্যমে তথ্য প্রাপ্তিতে অসুবিধা বা বিভ্রান্তি দেখা দিলে মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্যই একমাত্র চূড়ান্ত, প্রামাণ্য ও আইনগতভাবে প্রযোজ্য বলে গণ্য হবে।

পরীক্ষার সময়

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এর ওয়েব সাইটে (www.fisheries.gov.bd) এবং https://dof.teletalk.com.bd পাওয়া যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

১। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

২। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তির মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে: (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (খ) প্রার্থীর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র (গ) জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদ (ঘ) বীর মুক্তিযোদ্ধার / শহীদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান হিসেবে চাকরী প্রার্থীকে মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধা সনদপত্র (যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত) (ঙ) শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের সকল প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র (চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদ 

(ছ) Online -এ পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s Copy) জ) গাড়িচালক পদের প্রার্থীর ক্ষেত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার প্রমাণক (ঝ) অফিস সহকারী- ধী-কাম-কম্পিউটার-মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পদের জন্য টেকনিক্যাল যোগ্যতার সনদ পত্র (ঞ) ডেকহ্যান্ড (উচ্চ স্কেল) পদের জন্য ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত (Certificate of Competency) এবং অভিজ্ঞতার প্রমাণক (ট) Departmental Candidate এর ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাপত্তি ছাড়পত্র।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরীর আবেদন ফরমে (Applicant’s copy) সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকুরির জন্য নির্বাচিত হলে চাকুরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকুরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অর্ন্তভুক্ত করার সুযোগ থাকবে না।

২। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হোন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরী হতে বরখাস্ত হয়ে. থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না ।

৩। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় মোবাইল ফোন বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস বহন বা ব্যবহার করা যাবে না। নিয়মের ব্যত্যয় ঘটলে তাঁর প্রার্থীতা বাতিল করা হবে।

৪।প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, অসত্য বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা আবেদনের যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল ও জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৫। Department Of Fisheries Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৬। কোনো কারণে প্রার্থী তার User ID ও Password হারিয়ে ফেললে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে Dof Job Circular 2026 আবেদন প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে (User ID অথবা PIN নম্বর) ব্যবহার করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে DOF <space> Help space > User space > User ID লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: DOF Help User ABCDEF PIN Number জানা থাকলে DOF<space>Help<space>PIN<space> PIN No লিখে 16222 নম্বরে Send করতে হবে। Example: DOF Help PIN 12345678

৭। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকার ওয়েবসাইট www.fisheries.gov.bd এ বিজ্ঞপ্তিসহ এতদসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। মুদ্রিত/হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। 

৮। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো কারণ দর্শানো ব্যাতিরেকে বাতিল করা হবে। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের নিয়োগ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ অনুসরণ করা হবে।উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

৯। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং এ নিয়োগ কার্যক্রমের আংশিক/সম্পূর্ণ পরিবর্তন/বাতিল এবং পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। একই দিনে একাধিক পদের বিপরীতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

ডিক্লারেশন

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদন ফরমের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক মৎস্য অধিদপ্তর নিয়োগ আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন

Department Of Fisheries Job Circular 2026 এ অনলাইনে আবেদন সম্পন্ন করতে কোনরূপ সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd এ ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর subject-এ Organization Name: DOF, Post. Name: *****, Applicant’s User ID s Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Department Of Fisheries Job Circular 2026 Dof Job Circular 2026

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।