চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Chattogram Civil Surgeon Office Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের স্মারক নং- প্রশা-১/এডি/২ সি-৬/৯৫-৩৪৯৩ তারিখ- ৩০ সেপ্টেম্বর ২০২৫ইং মোতাবেক সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের রাজস্ব খাতে (১১-২০ গ্রেডে) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে “২০১৮ সনের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি” অনুযায়ী চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের (বাংলাদেশের প্রকৃত নাগরিক) নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে (Online) http://csctg.teletalk.com.bd আবেদন আহবান করা যাচ্ছে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৬টি ক্যাটাগরিতে ১৭১ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৯ অক্টোবর ২০২৫ অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ৩০ অক্টোবর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৫ইং।
নিম্নে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।
এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Chattogram Civil Surgeon Office Job Circular 2025
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি?
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Chittagong Civil Surgeon Office Job Circular 2025
আরো কিছু চাকরির খবর
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৯ অক্টোবর ২০২৫ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৬টি |
| শূন্যপদঃ | ১৭১টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ৩০ অক্টোবর ২০২৫ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ১৯ নভেম্বর ২০২৫ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ পদ সম্পর্কে আলোচনা
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? Chattogram Civil Surgeon Office Job এ এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ
Chattogram Civil Surgeon Office Job Circular 2025
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৯ অক্টোবর ২০২৫ইং
আবেদনের শুরুর তারিখঃ ৩০ অক্টোবর ২০২৫
আবেদনের শেষ তারিখঃ ১৯ নভেম্বর ২০২৫
আবেদনের লিংকঃ http://csctg.teletalk.com.bd
আরো চাকরির খবর
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আগ্রহী প্রার্থীগণ http://csctg.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক Online আবেদন করতে পারবেন। সরাসরি/ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না।
২। চট্টগ্রাম জেলার আওতাধীন কোন আবেদন পত্রে, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।
৩।একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদনের সময়সীমা
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ৩০/১০/২০১৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা হতে। Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় ১৯/১১/২০২৫ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের বয়সসীমা
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ আবেদনকারীর বয়স ২৯/১০/২০২৫ খ্রি: তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর হতে হবে। বয়সের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এসএসসি সনদ/জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদে প্রদত্ত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে।
কর্মরত প্রার্থীর আবেদন
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারী বিধি বিধান অনুসরণ পূর্বক (নির্ধারিত বয়স সীমার মধ্যে) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকুরীরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (NOC) এর মূল কপি বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। Chattogram Civil Surgeon Office Job Circular 2025 এ Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ kb এর মধ্যে হতে হবে।
২। Chittagong Civil Surgeon Office Job Circular 2025 Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী Chattogram Civil Surgeon Office Job Circular 2025 Online এ পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Chittagong Civil Surgeon Office Job Circular 2025 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Chattogram Civil Surgeon Office Job Circular 2025 Applicant’s Copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং পরবর্তীতে User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য (১০০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ) মোট ১১২/- (একশত বারো) টাকা অফেরতযোগ্য এবং ক্রমিক নং-০৬ পদের জন্য (৫০/- টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ০৬/- টাকাসহ) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অফেরতযোগ্য অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও Chittagong Civil Surgeon Office Job Circular 2025 এর পরীক্ষার ফি জমা না দেওয়া পর্ব্ব Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
১ম এসএমএস CSCTG-space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: csctg ABCDEF
Reply sms: Applicant’s name… Tk. 112/56… will be charged as application fee. Your PIN is XXXXXXXXXXX. To pay fee type CSCTG <space> YES <space> PIN and send to 16222
২য় এসএমএস : CSCTG<space>YES<space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example CSCTG YES XXXXXXXXXXX
Reply sms: Congratulations Applicant’s Name, Payment completed successfully for csctg for Application for xxxxxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তি ও পরীক্ষার সময়
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://csctg.teletalk.com.bd অথবা www.cs.chittagong.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্যপ্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
১। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ক্রমিক নং ১,২ ও ৫ নং ক্রমিকের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে। ৩, ৪ ও ৬ নং ক্রমিকের প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে।
২। Chattogram Civil Surgeon Office Job Circular 2025 এর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ/প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
(ক) সকল শিক্ষাগত যোগ্যতার মূলসনদপত্র/সাময়িক সনদপত্র/প্রত্যয়নপত্র/ অনুমতিপত্র।
(খ) জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখ করতঃ) নাগরিকত্ব সনদ ।
(গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র ।
(ঘ) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি সত্যায়িত ছবি।
(ঙ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(চ) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(ছ) প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারে দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র।
(জ) ডাউনলোডকৃত Applicant’s এবং Admit Card এর রঙিন প্রিন্ট কপি।
(ঝ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র/প্রমাণক।
(ঞ) আবেদনকারীর সাথে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ প্রকাশিত সংশোধনী / বিধিবিধান প্রতিপালিত হবে।
২। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতোপূর্বে কোন সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার স্বপক্ষে জাতীয় পরিচয়পত্র (NID) উল্লেখ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে।
৩। ৩ নং ক্রমিকের পনের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের (পুরাতন) জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের (পুরাতন) স্থায়ী বাসিন্দা হতে হবে। একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদেরকে নির্বাচন করা হবে।
৪। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিতে) সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।
৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত যেকোন তথ্য গোপন, অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন প্রকারের প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরেও যেকোন পর্যায়ে প্রার্থীর প্রার্থীতা বা নিয়োগ সরাসরি বাতিল করা সহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৬। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ e যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকুরী হতে বরখান্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৭। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিয়ে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহণ করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষার কেন্দ্রে দুর্ব্যাবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থিতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৮। প্রাথমিকভাবে যাচাই-বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত, ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে। কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূলকপি বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সকল সত্যায়ন/প্রত্যয়ন সরকারি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখ সহ) কর্তৃক সত্যায়িত হতে হবে।
৯। Chattogram Civil Surgeon Office Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডায়নলোড পূর্বক Print (সম্ভব হলে রঙ্গিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) সময় অবশ্যই প্রদর্শন করবেন।
১০। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Chittagong Civil Surgeon Office Job Circular 2025 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে CSCTG-space>Help<space>User<space>User ID and send to 16222. Example: csctg Help User ABCDEF
PIN Number জানা থাকলে CSCTG<space>Help<space>PIN<space> PIN No and send to 16222 Example: CSCTG Help PIN 12345678.
১১। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোন সংশোধন, সংযোজন ইত্যাদি (যদি থাকে) এবং প্রার্থীগণের জন্য প্রয়োজনীয় অন্যান্য তথ্য সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম এর নোটিশ বোর্ডের মাধ্যমে অথবা ওয়েবসাইটে (www.cs.chittagong.gov.bd) জানা যাবে।
১২। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ e প্রার্থীকে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক ভাতা ও যাতায়াত ভাতা দেয়া হবে না।
১৩। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তিতে বর্ণিত যে কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন/পরিবর্তন/পরিমার্জন ও নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। অনলাইনে আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি উত্থাপন করা যাবে না।
১৪। লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে(www.cs.chittagong.gov.bd পাওয়া যাবে। এছাড়া QR Code স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd/csctgওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি ও অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে।
ডিক্লারেশন
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে অনলাইন আবেদনপ্রত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করিলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যেকোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে।
যোগাযোগ/হেল্পলাইন
Chattogram Civil Surgeon Office Job Circular 2025 Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে alljobs.query@teletalk.com.bd অথবা টেলিটক নম্বর থেকে 121 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbd Teletalk প্রবেশ করিয়া মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাইবে, অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাইবে। (Mail / মেসেজ এর Subject Organization Name: CSCTG, Post Name, Applicant’s User ID contact number অবশ্যই উল্লেখ করিতে হইবে)।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Chattogram Civil Surgeon Office Job Circular 2025 Chittagong Civil Surgeon Office Job Circular 2025
9 thoughts on “চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ১৭১ শূন্যপদ”
আসসালামু আলাইকুম আমি চট্টগ্রামের ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা অনলাইনে কোথাও পাচ্ছি না প্লিজ আমাকে একটু সাহায্য করে এইটা আমার email account) – abir204060@gmail.com
ওয়ালাইকুম আসসালাম Md.Ariful Islam আপনি https://cs.chittagong.gov.bd/bn স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা এই ওয়েব সাইটে দেখুন pdf দেওয়া আছে ।
আমাদের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে নাই।
তবে আমি পুরানগড় ইউনিয়নের বাসিন্দা হয়ে আবেদন করতে পারব কি?
অথবা অন্য ইউনিয়নে আবেদন করতে পারব কি?
বিজ্ঞপ্তিটি ভালো করে দেখুন এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন
আসসালামু আলাইকুম আমজ স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে চাই। কিন্তু ওখানে ওয়ার্ড ১,২,৩ সিরিয়াল টা বুঝতেছিনা। উল্লেখ্য যে আমি চন্দনাইশ উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ড এর বাসিন্দা। এই ক্ষেত্রে আমার সিরিয়াল কোন টা হবে?
ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু না বুজলে সিভিল সার্জনের কার্যালয় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গিয়ে কথা বলুন এবং নোটিশ বোর্ডে দেখুন।
স্বাস্থ্য সহকারী পরীক্ষা কি লিখিত না MCQ hbe সেটা কি করতে জানতে পারব।
সেটা আগে যারা পরীক্ষা দিয়েছে তারা বলতে পারবে।
আপনি সকল প্রস্তুতি নিয়ে রাখুন যাতে পরিক্ষায় ভালো করতে পারেন
পরীক্ষা কখন হবে সেটার sms ও প্রবেশ পএ আসবে কখন,,কিভাবে বললে পারি