চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Chandpur DC Office Job Circular 2026 চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার স্মারকমূলে নিয়োগ বিজ্ঞপ্তি জারীর অনুমোদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর ও অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে প্রদত্ত বেতন ভাতায় সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে অনলাইনে ( https://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটে) জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৩টি ক্যাটাগরিতে ১৩ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০১ মার্চ ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ০৩ মার্চ ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ০৩ এপ্রিল ২০২৬ইং।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। কর্তৃপক্ষের সকল শর্ত অনুযায়ী অনলাইন এর মাধ্যমে আবেদন করুন।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Chandpur DC Office Job Circular 2026
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন চাঁদপুর জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, চাঁদপুরকে কখন জেলাতে রুপান্তর করা হয়, চাঁদপুর জেলার আয়তন, চাঁদপুর জেলা জনসংখ্যা, চাঁদপুর জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
চাঁদপুর জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? চাঁদপুর জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Chandpur DC Office Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ
| প্রতিষ্ঠানের নামঃ | চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ০১ মার্চ ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০১টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৩টি |
| শূন্যপদঃ | ১৩টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন |
| আবেদন শুরু করার তারিখঃ | ০৩ মার্চ ২০২৬ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০৩ এপ্রিল ২০২৬ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদ সম্পর্কে আলোচনা
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনে আপনি আমাদের ওয়েবসাইটে দেওয়া নিয়োগ প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে আমরা নিয়োগ প্রতিষ্ঠানের অফিসিয়াল নোটিশটি নিচে দিয়েছি। এই কারনে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিশটি দেখবেন যাতে নিয়োগ আবেদন করতে আপনার কোন দ্বিধা না কাজ করে বা কোন সন্দেহ না থাকে।
আমাদের ওয়েবসাইটে আমরা সঠিক ও গ্রহনযোগ্য চাকরির খবর প্রচার করি এবং প্রকাশ সূত্র হিসেবে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ও বিজ্ঞপ্তি প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার তারিখসহ নাম দিয়ে থাকি । অফিসিয়াল নোটিশটি দেখবেন কারন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির কয়টি পদে জনবল নিবে, কি কি পদে নিবে।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পদ গুলোর নাম কি, শিক্ষাগত যোগ্যতা কি? বেতন স্কেল কত? বয়স এর যোগ্যতা কি? অভিজ্ঞতা আছে কি না বা অভিজ্ঞতা থাকলে সে অভিজ্ঞতা কি? জেলা কোটা আছে কি না? Chandpur DC Office Job Circular 2026 এ আবেদন করার শুরু ও শেষ তারিখ এবং আবেদনের সকল নিয়মাবলি ও শর্তাবলিসহ সকল বিষয় জানতে পারবেন।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো
Chandpur DC Office Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০১ মার্চ ২০২৬
আবেদন শুরুর তারিখঃ ০৩ মার্চ ২০২৬ এবং
আবেদনের শেষ তারিখ : ০৩ এপ্রিল ২০২৬
আবেদনের লিংকঃ http://dcchandpur.teletalk.com.bd
আরো চাকরির খবর
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
১। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আগ্রহী প্রার্থীগণ https://dcchandpur.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
২। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে
৩। বিবাহিত মহিলা প্রার্থীদের স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
৪। জেলা প্রশাসক, চাঁদপুর বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৩/০৩/২০২৬ তারিখ সকাল ১০.০০ টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৩/০৪/২০২৬ তারিখ বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যেকোনো teletalk Pre-paid মোবাইল নম্বর হতে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনকারীর বয়সসীমা
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়সসীমা ০১/০৩/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া, বয়সসীমা সংক্রান্ত অন্যান্য বিধি-বিধান প্রযোজ্য হবে।
কর্মরত প্রার্থীর আবেদন
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১।Chandpur DC Office Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
২। Chandpur DC Office Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।
৩।প্রার্থী Chandpur DC Office Job Circular 2026 এ Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Chandpur DC Office Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant’s copy-তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোডপূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Chandpur DC Office Job Circular 2026 এ Applicant’s copy-তে উল্লেখিত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে বর্ণিত পদে আবেদন ফি ১০০/- টাকা + Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকাসহ (অফেরতযোগ্য) সর্বমোট ১১২/- টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সকল গ্রেডের (অনগ্রসর নাগরিক) আবেদন ফি ৫০/- টাকা+Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ০৬/- টাকাসহ (অফেরতযোগ্য) সর্বমোট ৫৬/-টাকা অনধিক ৭২ (বায়াত্তর) ঘন্টার মধ্যে জমা প্রদান করা যাবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও Chandpur DC Office Job Circular 2026 এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না” ।
প্রথম SMS: DCCHANDPUR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCCHANDPUR ABCDEF
Reply: Applicant’s Name, Tk. 112/- Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCCHANDPUR Yes PIN and send to 16222.
দ্বিতীয় SMS: DCCHANDPUR <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DCCHANDPUR YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCCHANDPUR Application for post XXXXXXXX User ID is (ABCDEF) and Password (xxxxxxXX)
প্রবেশপত্র প্রাপ্তি
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://dechandpur.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিষায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
পরীক্ষার সময়
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.chandpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূলকপি উপস্থাপন/ দাখিল করতে হবে।
ক) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি (Applicant’s copy)
খ) শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র/সাময়িক সনদপত্র
গ) পৌরসভার মেয়র/ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ
ঘ) জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি, তাদেরকে পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধনকৃত জন্মনিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে।
ঙ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সন্তানের পিতা/মাতার মুক্তিযোদ্ধার সনদপত্র;
চ) প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র;
ছ) অন্যান্য কোটায় নিয়োগ প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার জন্য সরকার কর্তৃক নির্ধারিত সনদ/প্রমাণক
জ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র;
ঝ) প্রশিক্ষণের সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারীকৃত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২৪ অনুসরণ করা হবে।
২। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে।
৩। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের জন্য প্রার্থী তার দাবির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র/প্রমাণক মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে না পারলে তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কোটায় নিয়োগের জন্য প্রার্থীদের সনদ/প্রমাণক বিবেচনা/ গ্রহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ড/বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ে উক্ত সনদ সঠিক বলে প্রমাণিত হতে হবে।
৪। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লেখিত সকল সনদ ও কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপির ০১ (এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সিলে সুস্পষ্ট নাম ও পদবি থাকতে হবে।
৫। নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
৬। অসত্য/অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অসদুপায় অবলম্বন করলে তার প্রার্থিতা/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বা এ বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
৮। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থীর একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই।
৯। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।
১০। Chandpur DC Office Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
১১। শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Chandpur DC Office Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
User ID জানা থাকলে:
DCCHANDPUR <space> Help <space> User <space> User ID & Send to 16222 Example: DCCHANDPUR Help User 12345678 Send to 16222
PIN Number জানা থাকলে
DCCHANDPUR <space> Help<space> PIN <space> PIN NO & Send to 16222 Example: DCCHANDPUR Help PIN 12345678 Send to 16222
১২। আবেদনপত্র গ্রহণ/বাতিল ও নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না।
১৩। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
১৪। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও চাঁদপুর জেলার ওয়েবপোর্টাল www.chandpur.gov.bd এবং https://dcchandpur.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের মোবাইল জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/dechandpur ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.chandpur.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
বি: দ্র: শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান, করতে পরামর্শ দেওয়া হলো।
ডিক্লারেশন
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ প্রার্থী কর্তৃক চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ ভূয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।
যোগাযোগ/হেল্পলাইন
Chandpur DC Office Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.query@teletalk.com.bd বা alljobs.query@teletalk.com.bd বা dcchandpur@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে (Mail/ মেসেজ এর subject Organization Name: DCCHANDPUR, Post Name: ***** Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Chandpur DC Office Job Circular 2026