আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩৯টি শূণ্যপদ

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Income Tax Intelligence and Investigation Unit Job Circular 2026 or ITIIU Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর অধীনে ১৩তম হতে ২০তম গ্রেডের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য ৪নং কলামে বর্ণিত নিয়োগ যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের সকল জেলার প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অনলাইনে (https://itiiu.teletalk.com.bd) আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

০৩টি ক্যাটাগরিতে ৩৫ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ০১ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন শুরু০৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ২৩ নভেম্বর ২০২৬
আবেদনের মাধ্যমhttp://itiiu.teletalk.com.bd   

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (ITIIU) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ কতটা সত্য ও সত্যতা যাচাইকৃত?

উত্তরঃ এটি একটি সম্পূর্ণ যাচাইকৃত ও সত্য সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল পোর্টাল (https://itiiu.org)-এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার লিংক নিচে প্রদান করা হয়েছে।

প্রশ্নঃ কতটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে?
উত্তরঃ ০৩টি ক্যাটাগরিতে

প্রশ্নঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটয় কত জন নিয়োগ দেওয়া হবে?
উত্তরঃ ৩৫ জন নিয়োগ দেওয়া হবে।

প্রশ্নঃ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশিত হয়?
উত্তরঃ ০৩ নভেম্বর ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে।

প্রশ্নঃ কোন তারিখ হতে আবেদন শুরু এবং আবেদনের শেষ তারিখ কখন?
উত্তরঃ আবেদন শুরু ০৩ নভেম্বর ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২৩ নভেম্বর ২০২৬ইং।

প্রশ্নঃ মূল বিজ্ঞপ্তি ও আবেদন করার লিংক আছে?
উত্তরঃ হ্যা, নিম্নে মূল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক রয়েছে।

নিম্নে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

চাকরির প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়?

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন?

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর কার্যাবলি মূলত কি?

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

এটির ভিশন এবং মিশন কি?

দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ কি কি ?

সকল উত্তরঃ এই সকল প্রশ্নের উত্তর পাবেন সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে
লিংকঃ https://itiiu.org

  • পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের ওয়েবসাইটে এবং মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ

প্রতিষ্ঠানের নামআয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট
ইংরেজী নাম Income Tax Intelligence and Investigation Unit (ITIIU)
বিজ্ঞপ্তি প্রকাশ ০১ নভেম্বর ২০২৬
প্রকাশ সূত্রঅফিসিয়াক ওয়েবসাইট
চাকরির ধরন সরকারি চাকরি
বয়সসীমা  ১৮ থেকে ৩২ বছর 
লিঙ্গনারী ও পুরুষ
বেতন স্কেলগ্রেড-১৩ থেকে গ্রেড-২০
নাগরিকত্ব বাংলাদেশি
ক্যাটাগরি০৩টি
শূন্যপদ৩৫টি
আবেদন করার মাধ্যমঅনলাইন
আবেদন শুরু করার তারিখ ০৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ  তারিখ২৩ নভেম্বর ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটhttps://itiiu.org 
আবেদন করার লিংকবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

আয়কর-গোয়েন্দা-ও-তদন্ত-ইউনিট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
আয়কর-গোয়েন্দা-ও-তদন্ত-ইউনিট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
আয়কর-গোয়েন্দা-ও-তদন্ত-ইউনিট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3
আয়কর-গোয়েন্দা-ও-তদন্ত-ইউনিট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-4
আয়কর-গোয়েন্দা-ও-তদন্ত-ইউনিট-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-5

Income Tax Intelligence and Investigation Unit Job Circular 2026

সূত্রঅফিসিয়াল ওয়েবসাইট ০১ নভেম্বর ২০২৬
আবেদনের শুরুর তারিখ০৩ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ২৩ নভেম্বর ২০২৬
আবেদনের লিংকhttp://itiiu.teletalk.com.bd  

আরো চাকরির খবর

আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ আবেদনের নিয়মাবলি

আবেদন করবো কিভাবে?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://itiiu.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা কত?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ Online আবেদনপত্র জমাদানদান শুরুর তারিখ ও সময়: ০৩/১১/২০২৬ খ্রি. তারিখ সকাল ১০.০০ ঘটিকা।Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩/১১/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৫.০০ ঘটিকা।উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা কত?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ০১/১১/২০২৬ খ্রি. তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে)।

কর্মরত প্রার্থী আবেদন করতে পারবে?
হ্যা, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কত্বর্পক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

আবেদনে ছবির সাইজ ও স্বাক্ষরের সাইজ কত?
১। ITIIU Job Circular 2026 এ আবেদনপত্রে প্রার্থী তাঁর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ pixelxগ্রন্থ ৮০ pixel) এবং রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ pixelxপ্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।

২। যেহেতু আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। প্রার্থী কর্তৃক ITIIU Job Circular 2026 এর Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে।

তথ্য ও স্বাক্ষর ভুল হলে কি করবো?
Income Tax Intelligence and Investigation Unit Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণসাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে, আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি কিভাবে জমা দিবো?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Applicant’s কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online -এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

০১ হতে ০২ পর্যন্ত পদের জন্য১১২/- (একশত বারো) টাকা
০৩ নং পদের জন্য৫৬/- (ছাপ্পান্ন) টাকা
অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে৫৬/- (ছাপ্পান্ন) টাকা

প্রথম SMS ITIIUUSER ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: ITIIU ABCDEF
Reply: Aplicant’s Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your
PIN is 12345678. To Pay fee Type ITIIU YES< space> PIN and Send to
16222
দ্বিতীয় SMS ITIIUYESPIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: ITIIU YES 12345678
Reply: Congratulations! Aplicant’s Name, payment completed successfully for
ITIIU Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).

প্রবেশপত্র ও পরীক্ষার সময় কিভাবে পাবো?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://itiiu.teletalk.com.bd অথবা আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর ওয়েবসাইট (www.itiiu.portal.gov.bd) এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি কি কি ?
আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা (নাম ও পদবী উল্লেখসহ) কর্তৃক সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি রঙিন ছবি দাখিল করতে হবে:
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ;

গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ;
ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে মুক্তিযোদ্ধার সনদপত্র যা যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে হবে;

চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card) এর রঙিন প্রিন্ট কপি।

কর্তৃপক্ষের কি কি নির্দেশনা রয়েছে?
১। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) এ বর্ণিত ব্যক্তিগত সহকারী, ক্রমিক নং-(২)এ বর্ণিত অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় এবং ক্রমিক নং-(৩) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
২। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিকস্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

৩। প্রার্থী কোন কোটায় আবেদন করলেন আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সরকারী নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। সরকার কোটার বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া তা অনুসারে সম্পন্ন হবে।
৪। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৫। পরীক্ষা ও যোগদান সম্পর্কিত বিষয়াদি নিম্নবর্ণিতরূপে নির্ধারিত হবে, যথা:
(ক) লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.itiiu.portal.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে:
(খ) লিখিত পরীক্ষায়উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) যোগ্য বিবেচিত হবেন এবং ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য
ক্ষেত্রে) উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
(গ) চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।

৬। এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৭। Income Tax Intelligence and Investigation Unit Job Circular 2026 এর USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

৮। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে ITIIU Job Circular 2026 এর নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
i) USER ID জানা থাকলে:
ITIIUHelpUSERUSER ID & Send to ১৬২২২ নম্বরে
Example: ITIIU Help USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে:
ITIIUHelpPINPIN No & Send to ১৬২২২ নম্বরে।
Example: ITIIU Help PIN 12345678

৯। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, ঢাকা এর ওয়েবসাইট www.itiiu.portal.gov.bd এবং https://itiiu.teletalk.com.bd অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.itiiu.portal.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

১০। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল/প্রদর্শন করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।

১১। কর্তৃপক্ষ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।
১২। অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৩। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৪। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
১৫। একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের বিপরীতেই আবেদন করতে পারবেন।

১৬। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ)শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ-সুবিধা দাবী করলে তা গ্রহণযোগ্য হবে না।
১৭। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।
১৮। প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে এবং তিনি নিয়োগযোগ্য বিবেচিত হবেন না।

১৯। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইন-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

ডিক্লারেশন কি রয়েছে?
হ্যা,আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

যোগাযোগ/হেল্পলাইন
Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন। এছাড়াও [email protected] ই-মেইলে যোগাযোগ করাযাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbdTeletalk এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject- Organization Name: ITIIU Post Name ****, Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Income Tax Intelligence and Investigation Unit Job Circular 2026 ITIIU Job Circular 2026

Leave a Comment