কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Tax Zone-2 Chattogram Job Circular 2026 কর কমিশনার, কর অঞ্চল-২ চট্টগ্রাম কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কর অঞ্চল-২, চট্টগ্রামের অধীনে গ্রেড-১৩ হতে গ্রেড-২০ পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে কর অঞ্চল-২, চট্টগ্রামের অধিক্ষেত্রাধীন চট্টগ্রাম ও বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত পদসমূহের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্তসাপেক্ষে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর https://ctax2.teletalk.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
আবেদন শুরুর তারিখঃ ২৭ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করা যাবেঃ https://ctax2.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।
এখানে যে সকল তথ্য পাবেন
- কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
- কর অঞ্চল-২ চট্টগ্রাম আবেদনের টেবিল সারাংশ
- কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ আবেদনের নিয়মাবলি
- আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
- মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
সংক্ষেপে বিবরনঃ কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ৭টি ক্যাটাগরিতে মোট ৪২ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ২৫ আগস্ট ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শুরু ২৭ আগস্ট ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬ইং। নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন ব্যতিত কোন আবেদন কর্তৃপক্ষ গ্রহন করবে না।
আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তারি পারা যায় কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন।
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ গুরুত্বপূর্ণ কথাঃ
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন, তা হল কর অঞ্চল-২ চট্টগ্রাম কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। কর অঞ্চল-২ চট্টগ্রাম পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। কর অঞ্চল-২ চট্টগ্রাম এর কার্যাবলি মূলত কি?
কর অঞ্চল-২ চট্টগ্রাম এর কয়টি উপ কর কমিশনারের কার্যালয় (সার্কেল অফিস) আয়কর নির্ধারণ ও কর আদায় কাজে নিয়োজিত। কর অঞ্চল-২ চট্টগ্রাম সর্বমোট কয়টি পরিদর্শী রেঞ্জ অফিস সার্কেল অফিসের কার্যক্রম তদারক করে থাকে। কর অঞ্চল-২ চট্টগ্রাম এর সেবা প্রকৃতি কি? কর অঞ্চল-২ চট্টগ্রাম এর নাগরিক সেবা কি কি?
কর অঞ্চল-২ চট্টগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে চট্টগ্রাম কর অঞ্চল-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Tax Zone-2 Chattogram Job Circular 2026
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন
| প্রতিষ্ঠানের নামঃ | কর অঞ্চল-২ চট্টগ্রাম |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ১ টি |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ২৫ আগস্ট ২০২৬ |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ০৭টি |
| শূন্যপদঃ | ৪২টি |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইন/ডাকযোগে |
| আবেদন শুরু করার তারিখঃ | ২৭ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখঃ | ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://tax2.chittagongdiv.gov.bd/ |
| আবেদন করার মাধ্যমঃ | বিজ্ঞপ্তির নিচে দেখুন |
চট্টগ্রাম কর অঞ্চল-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ দেখুন





Tax Zone-2 Chattogram Job Circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৫ আগস্ট ২০২৬
আবেদন শুরু করার তারিখঃ ২৭ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করার লিংকঃ https://ctax2.teletalk.com.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪২টি শূন্যপদ
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
- গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৭৭টি শূন্যপদ
- বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৩২০টি শূণ্যপদ
- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪১টি শূণ্যপদ
আবেদনের নিয়মাবলি ও শর্তাবলি
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশ গ্রহণে ইচ্ছুক প্রার্থীকে https://ctax2.teletalk.com.bd/ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ আগস্ট ২০১৬, সকাল ১০.০০ টা। Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫.০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
আবেদনের বয়সসীমা
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ৩১ জুলাই ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠারো) এবং সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় (এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র/নীতিমালা অনুসরণ করা হবে);
কর্মরত প্রার্থীর আবেদন
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি কিংবা কোনো স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কতৃপক্ষ কতৃর্ক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না
অনলাইনে আবেদনের নিয়মাবলি
১। কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তির Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৫০০ প্রস্থ 500 Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৫০০ গ্রন্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
২। Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
৩। চট্টগ্রাম কর অঞ্চল-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।
নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত
Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশমতে ছবি ও স্বাক্ষর upload করে আবেদন Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । আবেদন Submit করা প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন । যদি Applicant’s Copy তে কোন ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।
তবে, কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/ পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয়। তাই, আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই Applicant’s Copy তে সম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর নিশ্চিত হয়ে PDF Copy ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট সম্পন্ন করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা
Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি USER ID নম্বর দেওয়া থাকবে এবং USER ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ০১ হতে ০৫ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ক্রমিক নং ০৬ ও ০৭ এ বর্ণিত পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/-টাকাসহ মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
তবে Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬ (ছয়) টাকাসহ মোট ৫৬ (ছাপ্পান্ন) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহিত হবে না।
প্রথম SMS: CTAX 2 USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CTAX2 ABCDEF
Reply: Aplicant’s Name, TK 112 or TK 56 will be charged as application fee. Your PIN is 12345678. To Pay fee Type CTAX2 YES PIN and Send to XXXXX
দ্বিতীয় SMS CTAX 2 YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example : CTAX 2 YES 12345678
Reply: Congratulations! Aplicant’s Name, payment completed successfully for CTAX2 Application for (Post Name). User ID is (ABCDEF) and Password (XXXXXXX).
প্রবেশপত্র প্রাপ্তি
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://ctax2.teletalk.com.bd/ অথবা কর অঞ্চল- ২, চট্টগ্রামের ওয়েবসাইট https://tax2.chittagongdiv.gov.bd এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা, SMS Read করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
পরীক্ষার সময়
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল- ২, চট্টগ্রামের নোটিশ বোর্ড এবং https://tax2.chittagongdiv.gov.bd ওয়েবসাইটে ও প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।
নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য https://tax2.chittagongdiv.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
মৌখিক পরীক্ষার নিয়মাবলি
চট্টগ্রাম কর অঞ্চল-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত (ক্রমিক নং-ক থেকে জ পর্যন্ত) কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার (নাম ও পদবি উল্লেখসহ) দ্বারা সত্যায়িত প্রতিটির ০১টি করে ফটোকপি ও সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি দাখিল করতে হবে:
ক। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রসহ);
খ। জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত (নিজ জেলা উল্লেখসহ) নাগরিকত্ব সনদ।
গ। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
ঘ। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ।
ঙ। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হলে সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গেজেট/সনদ
চ। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ ;
ছ। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের মূলকপি; এবং
জ। অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s Copy) এবং প্রবেশপত্র ( Admit Card) এর রঙ্গিন প্রিন্ট কপি।
কর্তৃপক্ষের নির্দেশনা
১। কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ১। আবেদনকারীকে তার অর্জিত সঠিক (সর্বশেষ) শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোন বৈধ সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
২। সকল পদের জন্য লিখিত, মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন।
৩। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোন ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দন্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
৪। প্রার্থী কোনো কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে;
৫।প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাথে গড়মিল/অসামঞ্জস্যতা পাওয়া গেলে/অসত্য প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তাঁর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/অসত্য কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষা চলাকালীন অথবা পরবর্তীতে যেকোনো সময়ে কোন রকম কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
৬। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং তাদের পূর্ব কার্যকলাপ যথাযথ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।
৭। কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন/বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৮। Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ SMS এ প্রেরিত USER ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হইলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।
৯। শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ USER ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।
USER ID জানা থাকলে CTAX 2 Help USER USER ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CTAX2 Help USER ABCDEF
PIN Number জানা থাকলে CTAX2HelpPINPIN No লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CTAX2 Help PIN 12345678
১০। কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কর অঞ্চল- ২, চট্টগ্রামের ওয়েবসাইট https://tax 2.chittagongdiv.gov.bd এবং https://ctax2.teletalk.com.bd/ অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।
১১। চাকরীরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষর অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় দলিলাদি দাখিলের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট কাগজপত্র প্রেরণ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র দাখিল/প্রদর্শণ করতে হবে। ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে।
১২। কর্তৃপক্ষ কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।
১৩। অনলাইন এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১৪। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৫। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
১৬। একজন প্রার্থী কর্তৃক একাধিক পদে আবেদন করা যাবে না।
১৭। কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ এর ক্ষেত্রে সরকারের বিদ্যমান যাবতীয় বিধি-বিধান/আদেশ এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান (সর্বশেষ) যথাযথভাবে পরিপালন/অনুসরণ করা হবে। নিয়োগে সরকার প্রচলিত বিধি-বিধান ও কোটানীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
১৮। নিয়োগ প্রক্রিয়ার যে কোন পর্যায়ে বিভাগীয় নির্বাচন কমিটি যে কোন প্রকার সিদ্ধান্ত গ্রহণের, সংশোধনের ও পরিমার্জনের ক্ষমতা সংরক্ষণ করেন।
ডিক্লারেশন
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ এ আবেদনপত্রে প্রার্থীকে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য মর্মে ঘোষণা দিতে হবে। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে ।
যোগাযোগ/হেল্পলাইন
Tax Zone-2 Chattogram Job Circular 2026 এ Online এ আবেদন করতে কোন সমস্যা হলে যেকোন টেলিটক মোবাইল হইতে ১২১ এ কল করুন। এছাড়াও alljobs.query@teletalk.com.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেইসবুক পেজ https://www.facebook.com/alljobsbd Teletalk-এ মেসেজ এর মাধ্যমেও যোগাযোগ করা যাবে। (Mail এর Subject-এ Organization Name : CTAX 2 Post Name ****, Applicant’s User ID, Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।
কর অঞ্চল-২ চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ , চট্টগ্রাম কর অঞ্চল-২ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
Tax Zone-2 Chattogram Job Circular 2026