বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ১৬৭টি শূন্যপদ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BSDB Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ১৪তম, ১৫তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন শুরুর তারিখঃ ২২ জুন ২০২৬ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।
আবেদন করা যাবেঃ https://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।

এখানে যে সকল তথ্য পাবেন

  • বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আবেদনের টেবিল সারাংশ
  • বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন

Bangladesh Sericulture Development Board Job Circular 2026

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ০৬টি ক্যাটাগরিতে ১৬৭ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৮ জুন ২০২৬ তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে ও যুগান্তর পত্রিকায় । আবেদন শুরু ২২ জুন ২০২৬ইং এবং আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৬ইং।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শূণ্যপদের সংখ্যা

  • সহকারী হিসাব রক্ষক – ০৫টি পদ
  • টেকনিক্যাল সুপারভাইজার – ৯৬টি পদ
  • ড্রাফটসম্যান – ০১টি
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার – ১৮টি
  • এক্সপার্ট উইভার – ০৪টি
  • অফিস সহায়ক – ৪৩টি পদ

নিম্নে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়।

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। BSDB Job Circular 2026

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর কার্যাবলি মূলত কি?

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Bangladesh Sericulture Development Board Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৮ জুন ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক যুগান্তর
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৬টি
শূন্যপদঃ১৬৭টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ২২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ২১ জুলাই ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর অফিসিয়াল নোটিশ

বাংলাদেশ-রেশম-উন্নয়ন-বোর্ড-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬

Bangladesh Sericulture Development Board Job Circular 2026

সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট ২২ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ২২ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ২১ জুলাই ২০২৬
আবেদনের মাধ্যমঃ http://bsdb.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।

২। যদি কোন প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না।

আবেদনের সময়সীমা

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ২২/০৬/২০২৬ খ্রিঃ।Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২১/০৭/২০২৬ খ্রি:। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ০১-০৬-২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

কর্মরত প্রার্থীর আবেদন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা নিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। BSDB Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৩০০ Pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ গ্রন্থ ৮০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ, সর্বোচ্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে।

২। Bangladesh Sericulture Development Board Job এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন,

৩। প্রার্থী Bangladesh Sericulture Development Board Job Circular 2026 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি গ্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

BSDB Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো /সম্পূর্ণ সাদা/খোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভূল তথ্য এবং স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Bangladesh Sericulture Development Board Job Circular 2026 এ Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ১-৫নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ১২/- (বারো) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ১১২/- (একশত বারো) টাকা ও

৬নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ০৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা, তবে সকল গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা আবেদনের অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ‘Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS: BSDB<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSDB ABCDEF & send to 16222
Reply: Applicant’s Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type BSDB<Space> Yes <space> PIN and send to 16222.

দ্বিতীয় SMS: BSDB<space>Yes<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: BSDB Yes 12345678
Reply: Congratulations Applicant’s Name, Payment completed successfully for BSDB Application for (post name) User ID is (ABCDEF) and password (xxxccxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bsdb.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.bsb.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১নং ও ৪নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ২নং, ৩নং, ৫নং ও ৬নং ক্রমিকে বর্ণিত পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন

  • মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form-সহ আবেদনে দাখিলকৃত সকল সনদ এবং প্রবেশপত্র এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ প্রদান করতে হবে;
  • বীর মুক্তিযোদ্ধা, শহিদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে;
  • শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্রমিক নং-১, ২, ৩, ৫ ও ৬ এ বর্ণিত শূন্য পদ পূরণে ‘বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড কর্মচারী চাকরি প্রবিধানমালা- ২০২৪’ অনুসরণ করা হবে এবং ক্রমিক নং-৪ এ বর্ণিত শূন্য পদ পূরণে ‘জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা-২০১৯’ অনুসরণ করা হবে।

২। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্ধানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
৩। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।

৪। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।

৫। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ/ভাতা প্রদান করা হবে না।

৬। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করেন।

৭। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা নীতি এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোনরূপ সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

৮। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদনের শর্তাবলিতে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

৯। Bangladesh Sericulture Development Board Job Circular 2026 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন;

১০। শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে BSDB Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন,

User ID জানা থাকলে
BSDB<space>Help<space>User<space>User ID & Send to 16222.
Example: BSDB Help User ABCDEF & Send to 16222.

PIN Number জানা থাকলে:
BSDB<space>Help<space>PIN<space>PIN Number & Send to 16222. Example: BSDB Help PIN 12345678 & Send to 16222.

১১। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট www.bsb.gov.bd এ বিজ্ঞপ্তিসহ তৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১২। অনলাইন (Online) ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

১৩।Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ডিক্লারেশন

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসনুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

BSDB Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা bsb.raj.bd@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া, টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail/ মেসেজ এর Subject-এ Organization Name: BSDB, Post Name: Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে)।

বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BSDB Job Circular 2026
Bangladesh Sericulture Development Board Job Circular 2026

Leave a Comment

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।