গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৬৬টি শূন্যপদ

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Gaibandha DC Office Job Circular 2026 গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাইবান্ধা জেলার নিম্নবর্ণিত পদসমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী জনবল নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে Online এ (http://dcgaibandha.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আবেদন শুরুর তারিখঃ ১১ জুন ২০২৬ সকাল ১০:০০ টা।

আবেদনের শেষ তারিখঃ ১০ জুলাই ২০২৬ বিকাল ০৫:০০ টা।

আবেদন করা যাবেঃ http://dcgaibandha.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যম।

এখানে যে সকল তথ্য পাবেন

  • গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সংক্ষেপে তথ্য
  • গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় আবেদনের টেবিল সারাংশ
  • গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি
  • আবেদনের বয়সসীমা, পরীক্ষার ফি, প্রবেশপত্র প্রাপ্তি
  • মৌখিক পরীক্ষার নিয়মাবলি ও যোগাযোগ/হেল্পলাইন

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ মোট ২টি ক্যাটাগরিতে ৬৬ জন নিয়োগ দিবে। নিয়োগ বিজ্ঞপ্তিত প্রকাশ করা হয় ০৭ জুন ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদনের শুরু ১১ জুন ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ১০ জুলাই ২০২৬ইং। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। কর্তৃপক্ষের সকল শর্ত অনুযায়ী অনলাইন এর মাধ্যমে আবেদন করুন।

আমাদের পরামর্শ থাকবে শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে সময় থাকতে যত তারা-তাড়ি পারা যায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর রেজিষ্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। Gaibandha DC Office Job Circular 2026

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিজ্ঞপ্তির কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জানুন গাইবান্ধা জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম ,বিখ্যাত বা ঐতিহাসিক স্থান বা জায়গার নাম, গাইবান্ধাকে কখন জেলাতে রুপান্তর করা হয়, গাইবান্ধা জেলার আয়তন, গাইবান্ধা জেলা জনসংখ্যা, গাইবান্ধা জেলা প্রশাসক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

গাইবান্ধা জেলা প্রশাসক এর ভিশন এবং মিশন কি? গাইবান্ধা জেলা প্রশাসক কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় কার্যাবলি মূলত কি?

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর চাকরির বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Gaibandha DC Office Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরণ

প্রতিষ্ঠানের নামঃগাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ০৭ জুন ২০২৬
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃঅফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০২টি
শূন্যপদঃ৬৬টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইনে
আবেদন শুরু করার তারিখঃ১১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ১০ জুলাই ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার মাধ্যমঃদেখতে ক্লিক করুন

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল নোটিশ নিচে দেওয়া হলো

গাইবান্ধা-জেলা-প্রশাসকের-কার্যালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-1
গাইবান্ধা-জেলা-প্রশাসকের-কার্যালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-2
গাইবান্ধা-জেলা-প্রশাসকের-কার্যালয়-নিয়োগ-বিজ্ঞপ্তি-২০২৬-3

Gaibandha DC Office Job Circular 2026

সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ০৭ জুন ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ১১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ১০ জুলাই ২০২৬
আবেদনের লিংকঃ http://dcgaibandha.teletalk.com.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dcgaibandha.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশর নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আবেদনের সময়সীমা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১/০৬/২০২৬ সকাল ০৯:০০টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০/০৭/২০২৬ বিকাল ০৪:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে USER ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে Teletalk pre-paid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

আবেদনকারীর বয়সসীমা

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীর বয়স ১১/০৬/২০২৬ তারিখে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

কর্মরত প্রার্থীর আবেদন

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Gaibandha DC Office Job Circular 2026 এ Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০× প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করেন নির্ধারিত স্থানে Upload করবেন।

২। Gaibandha DC Office Job Circular 2026 এ Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Gaibandha DC Office Job Circular 2026 এ Online- এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।


নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Gaibandha DC Office Job Circular 2026 এ Online-এ আবেদনপত্র ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। যদি Applicant’s copy তে কোন ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন।

তবে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s copy তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF Copy কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট কিংবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন।

পরীক্ষার ফি জমা

Gaibandha DC Office Job Circular 2026 এ Applicant’s copy-তে একটি User ID দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre-paid mobile নম্বর এর মাধ্যমে ০২ (দুইটি) SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/-(ছাপ্পান্ন) টাকা ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS : DCGAIBANDHA<space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: DCGAIBANDHA ABCDEF
Reply : Applicant’s Name, Tk. 56 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DCGAIBANDHA Yes PIN and send to 16222.

দ্বিতীয় SMS: DCGAIBANDHA<space> Yes <space> PIN লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example : DCGAIBANDHA YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DCGAIBANDHA Application for post xxxxxxxx User ID is (ABCDEF) and Password (xxxxxxxx)

প্রবেশপত্র প্রাপ্তি

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dcgaibandha.teletalk.com.bd ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.gaibandha.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/অনাপত্তিপত্র/কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল/উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ :

ক) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;

খ) গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা প্রশাসক/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;

গ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;

ঘ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;

ঙ) চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র

চ) মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী (বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান) প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র।

ছ) আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং

জ) নির্দিষ্ট কোটা দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এই নিয়োগ বিজ্ঞপ্তির শূন্যপদসমূহ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ অনুসরণ করা হবে; এতদ্ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

২। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর ক্ষেত্রে ২৩ জুলাই ২০২৪ তারিখের ১৪১নং প্রজ্ঞাপনের আদেশমতে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গসহ সরকার নির্ধারিত সকল কোটা অনুসরণ করা হবে।

৩। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে।

৪। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ এর জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

৫। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির চাকরির জন্য আবেদন আগামী ১১/০৬/২০২৬ তারিখ সকাল ০৯:০০টা হতে ১০/০৭/২০২৬ তারিখ বিকাল ০৪:০০টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।

৬। নিয়োগের জন্য বাছাইকৃত প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ প্রদানের পূর্বে প্রার্থীর চারিত্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।

৭। Gaibandha DC Office Job Circular 2026 এ SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডায়নলোড পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৮। শুধু Teletalk pre-paid মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Gaibandha DC Office Job Circular 2026 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে
DCGAIBANDHA <space> Help <space> User <space> User ID & Send to 16222 Example: DCGAIBANDHA Help User 12345678 Send to 16222
PIN Number জানা থাকলো
DCGAIBANDHA <space> Help<space> PIN <space> PIN NO & Send to 16222
Example: DCGAIBANDHA Help PIN 12345678 Send to 16222

৯। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন। এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

১০। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধা এর Website: www.gaibandha.gov.bd এ বিজ্ঞপ্তিসহ তৎসংক্রান্ত সকল তথ্য দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টালে http://alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না।

১১। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে দরখাস্ত/নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১২। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোন ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না।

১৩। অসত্য/ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ দানের পরেও অসত্য/ত্রুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

১৪। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৫। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদ/পদসমূহের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে।

ডিক্লারেশন

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Gaibandha DC Office Job Circular 2026 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা alljobs.query@teletalk.com.bd বা dcgaibandha@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জবপোর্টাল এর ফেসবুক পেজ https://www.facebook.com/alljobsbdteletalk এ মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে। (Mail / মেসেজ এর subject-4 Organization Name: DC GAIBANDHA, Post Name: * Applicant’s User ID ও Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Gaibandha DC Office Job Circular 2026

Leave a Comment

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।