বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার Bangladesh ARMY job circular 2026 বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সর্ববৃহৎ শাখা। বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষার কাজে নিয়োজিত থাকেন বাংলাদেশ সেনাবাহিনী। আপনি বাংলাদেশ সেনাবাহিনী চাকরি করে একজন গর্বিত নাগরিক এর অধিকারি হতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারেন। নিম্নে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য সকল তথ্য যেমন অনলাইনে আবেদন করার নিয়ম, যোগ্যতা, অভিজ্ঞতা ,পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সহ সকল তথ্য পাবেন।
Join Bangladesh Army
নিম্নে চলমান বিজ্ঞপ্তির সংখ্যা ০৩টি
*****৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস্/ইএমই/এইসি) এবং ৫৪তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি)
*****৪৩তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস) – মহিলা
*****৯৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এর বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার সংক্ষেপে বিবরন
সংক্ষেপেঃ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিম্নে চলমান বিজ্ঞপ্তির সংখ্যা ০৩টি রয়েছে।
১ম বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৪ ফেব্রুয়ারি ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ০৪ এপ্রিল ২০২৬। আবেদন করার লিংক মূল বিজ্ঞপ্তির নিচে দেয়া হয়েছে।
২য় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ইং অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ০৪ ফেব্রুয়ারি ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ০৭ মার্চ ২০২৬। আবেদন করার লিংক মূল বিজ্ঞপ্তির নিচে দেয়া হয়েছে।
৩য় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ০৫ জানুয়ারি ২০২৬ইং দৈনিক যুগান্তর পত্রিকা ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ০৫ জানুয়ারি ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ ২০২৬। আবেদন করার লিংক মূল বিজ্ঞপ্তির নিচে দেয়া হয়েছে।
নিচে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার এর আবেদনের সকল শর্ত, বয়স, শারীরিক মান, শিক্ষাগত যোগ্যতা, অনলাইনে আবেদনের পদ্ধতি, নির্বাচন পদ্ধতি,লিখিত পরীক্ষা, আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা,চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষ, চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান, বিএমএ প্রশিক্ষণ, প্রাপ্ত সুযোগ সুবিধা ও বিশেষ নির্দেশনাসহ আলোচনা করা হয়েছে। আপনি নিচের বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর সকল তথ্যগুলো দেখুন এবং নিচে দেওয়া মূল অফিসিয়াল নোটিশটি দেখুন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ গুরুত্বপূর্ণ কথাঃ
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যেমন বাংলাদেশ সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব কি? বাংলাদেশ সেনাবাহিনী কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বাংলাদেশ সেনাবাহিনী কার্যাবলি মূলত কি? বাংলাদেশ সেনাবাহিনী এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি?
বাংলাদেশ সেনাবাহিনী রঙ কি? এবং নীতিবাক্য কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এবং প্রধান সেনাপতির নাম কি? সেনাপ্রধান এর নাম কি? চিফ অব জেনারেল স্টাফ এর নাম কি? এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার এর কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন।
আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার বিবরণ
| প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ সেনাবাহিনী |
| বিজ্ঞপ্তি প্রকাশঃ | ০৫ জানুয়ারি ও ০৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ইং |
| বিজ্ঞপ্তি সংখ্যাঃ | ০৩টি |
| প্রকাশ সূত্রঃ | অফিসিয়াল ওয়েবসাইট ও দৈনিক যুগান্তর পত্রিকা |
| চাকরির ধরনঃ | সরকারি চাকরি |
| ক্যাটাগরিঃ | ৩টি বিজ্ঞপ্তিতে দেখুন |
| শূন্যপদঃ | অনির্দিষ্ট |
| আবেদন করার মাধ্যমঃ | অনলাইনে |
| আবেদন শুরু করার তারিখঃ | ০৫ জানুয়ারি ও ০৪,২৮ ফেব্রুয়ারি ২০২৬ইং |
| আবেদনের শেষ তারিখঃ | ০৭ ও ১৪ মার্চ এবং ০৪ এপ্রিল ২০২৬ইং |
| অফিসিয়াল ওয়েবসাইটঃ | এখানে ক্লিক করুন |
| আবেদন করার লিংকঃ | বিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে |
১ম বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার অফিসিয়াল নতুন নোটিশ
Bangladesh ARMY job circular 2026
সূত্রঃ অফিসিয়াল ওয়েবসাইট ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শুরুর তারিখঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখঃ ০৪ এপ্রিল ২০২৬
আবেদন করার লিংকঃ https://join.army.mil.bd
আজকের সকল চাকরির খবর দেখতেঃ এখানে দেখুন
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন
আরো চাকরির খবর
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১০ জুলাই ২০২৬ – Saptahik chakrir khobor potrika
- হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৫৭৫টি শূন্যপদ
- স্থাপত্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৪২টি শূন্যপদ
- মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – ৭৩১টি শূন্যপদ
- বাংলাদেশ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
যোগ্যতা
বয়সঃ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার এ মূল বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ০১ জানুয়ারি ২০২৭ তারিখ ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ হতে ২৩ বছর।
শারীরিক মান (ন্যূনতম)।
পুরুষ প্রার্থীদের জন্য Join Bangladesh Army
ক। উচ্চতাঃ ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)
খ। ওজনঃ ৫৪.০০ কেজি (১২০ পাউন্ড)
গ। বুকঃ স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্য
ক। উচ্চতাঃ ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
খ। ওজনঃ ৪৬.০০ কেজি (১০০ পাউন্ড)
গ। বুকঃ স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
* উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)
ক। জাতীয় মাধ্যম । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ
খ। ইংরেজি মাধ্যম। ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১ টিতে C গ্রেড এবং ‘এ’ লেভেলে ২টি বিষয়েই ন্যূনতম B গ্রেড পেয়ে উত্তীর্ণ।
গ । ২০২৬ সালের এইচএসসি/ ‘এ’ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ এবং ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে A গ্রেড, ৩টিতে B গ্রেড ও ১ টিতে C গ্রেড থাকতে হবে।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।
জাতীয়তাঃ জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক।
অযোগ্যতা : বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার
১। সেনা/নৌ/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখাস্ত/অপসারিত/ খেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। আইএসএসবি (ISSB) পরীক্ষায় দু’বার স্ক্রীড আউট অথবা দু’বার প্রত্যাখ্যাত (একবার ফ্রিল্ড আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত।
৩। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত।
৪। প্রতিটি চোখের দৃষ্টিক্ষীনতা ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টার এর বেশি।
৫। প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার পূর্বে ল্যাসিক (LASIK) অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম ৩ (তিন) মাস অতিবাহিত হতে হবে।
৬। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
৭। মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষাসমূহে সর্বমোট ০২ (দুই) এর অধিক বিষয়ে রেফার্ড প্রাপ্ত ডাক্তারগণ সেনাবাহিনীতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
অনলাইনে আবেদনের পদ্ধতিঃ
১। বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার এ শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
২। ০৫ জানুয়ারি ২০২৬ তারিখ হতে ১৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
৩। আবেদনকারী প্রার্থীগণকে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান পার্শ্বে Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
৪। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, VISA / Master Card, TAP, Bkash, Nagad, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি এবং ১,০০০/- (এক হাজার) অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ২,০০০/- (দুই হাজার) টাকা (অফেরৎযোগ্য) প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতেই ওয়েব সাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল-আপ লেটার পাওয়া যায়।
নির্বাচন পদ্ধতিঃ
১। প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) । প্রাথমিক নির্বাচনী (স্বাস্থ্য ও মৌখিক) পরীক্ষা আগামী ১২ এপ্রিল ২০২৬ হতে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে, পরীক্ষার দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
২। লিখিত পরীক্ষা। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ০৮ মে ২০২৬ (শুক্রবার) তারিখ সকাল ০৯০০ ঘটিকায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল মে ২০২৬ মাসের ৩য় সপ্তাহে https://join.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৩। আন্তঃ বাহিনী নির্বাচন পর্ষদ (ISSB) পরীক্ষা। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি’র ওয়েবসাইট www.issb-bd.org এ প্রকাশ করা হবে। এই পরীক্ষা চার দিনে সম্পন্ন হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ কর্তৃক বহন করা হবে ।
৪। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা । আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৫। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান। সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, এ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল এ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও, চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে।
বিএমএ প্রশিক্ষণঃ Join Bangladesh Army
২৩। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ’তে ৩ (তিন) বৎসরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে ‘লেফটেন্যান্ট’ পদে কমিশন লাভ করবেন।
প্রাপ্ত সুযোগ সুবিধাঃ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার
বেতন/ভাতা। সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন। পরবর্তীতে কমিশন্ড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন।
অন্যান্য বিশেষত্বঃ বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ক। বাসস্থান। নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
খ। চিকিৎসা। সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন
হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদানসহ বিদেশে সুচিকিৎসার সুযোগ পাবেন ।
গ। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।
1 thought on “বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬ সার্কুলার – Bangladesh ARMY job circular 2026”
Modc তে নিয়োগ কবে