পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ৩০টি শূন্যপদ

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্ত প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখার ২১/০১/২০২৪ খ্রিঃ তারিখের স্মারক মোতাবেক ছাড়পত্রের আলোকে সিভিল সার্জন, পঞ্চগড় ও তাঁর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমুহে রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক ( ১১-২০ গ্রেড, পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণি) শূন্য পদ সমূহে অস্থায়ীভাবে পুরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে “২০১৮ সনের স্বাস্থ্য বিভাগীয় নিয়োগ বিধি” অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে অনলাইনে ( https://alljobs. teletalk. com.bd/cspgr বা http://cspgr, teletalk. com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ মোট ০৪টি ক্যাটাগরিতে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৪ অক্টোবর ২০২৫ দ্য ডেইলি অবজারভার ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ১৫ অক্টোবর ২০২৫ইং এবং আবেদনের শেষ তারিখ ০৪ নভেম্বর ২০২৫ইং। নিম্নে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর আবেদনের সকল নিয়ম ও শর্তাবলী দেওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে দেখুন যাতে আবেদন করতে কোন ভুল না হয়। 

এছাড়া আবেদন করার আগে নিচে দেওয়া পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল বা মূল বিজ্ঞপ্তিটি দেখুন। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025   

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ কিছু  গুরুত্বপূর্ণ  কথাঃ

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখতে পারেন যাতে আপনার পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ চাকরির পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। তা হল পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় এর কার্যাবলি মূলত কি? 

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025   

আরো কিছু চাকরির খবর

সকল সরকারি চাকরি 

সকল বেসরকারি চাকরি 

সকল ব্যাংক চাকরি 

সকল ডিফেন্স চাকরি 

সকল জেলা ভিত্তিক চাকরি 

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বিবরন

প্রতিষ্ঠানের নামঃ পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৪ অক্টোবর ২০২৫
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ১টি
প্রকাশ সূত্রঃদ্য ডেইলি অবজারভার ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০৪টি
শূন্যপদঃ৩০টি
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ১৫ নভেম্বর ২০২৫ইং
আবেদনের শেষ তারিখঃ০৪ নভেম্বর ২০২৫ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেখুন

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ শূন্যপদের তথ্য

(০১) পদের নাম: কম্পিউটার অপারেটর

পদ সংখ্যাঃ ০১ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ) 

বেতন স্কেলঃ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবংকম্পিউটার মূদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

(০২) পদের নাম: পরিসংখ্যানবিদ

পদ সংখ্যাঃ ০২ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৪ (১০২০০-২৪৬৮০/-)

 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গনিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি 

খ) কম্পিউটার চালনায় দক্ষতা।

(০৩) পদের নাম: স্বাস্থ্য সহকারী

পদ সংখ্যাঃ ২৫ টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 

(০৪) পদের নাম: গাড়ী চালক

পদ সংখ্যাঃ ০২টি

বয়সঃ অনূর্ধ্ব ৩২ বৎসর (সাধারণ)

বেতন স্কেলঃ গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

ক) কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা ৮ম শ্ৰেণী পাশ।।

খ) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা/ভাড়ী গাড়ী চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন চালনায় কমপক্ষে ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা।

স্বাস্থ্য সহকারীর শুন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস পঞ্চগড় পঞ্চগড় জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সকল উপজেলা পরিষদ এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর অফিসিয়াল নোটিশ  

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 1
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 2
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 3
পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫- 4

Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 

সূত্রঃ ডেইলি অবজারভার বিডি ও অফিসিয়াল ওয়েবসাইট ১৪ অক্টোবর ২০২৫ইং

আবেদনের শুরুর তারিখঃ ১৫ অক্টোবর ২০২৫

আবেদনের শেষ তারিখঃ ০৪ নভেম্বর ২০২৫

আবেদনের লিংকঃ http://cspgr.teletalk.com.bd/  

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  

সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ (http://cspgr.teletalk.com.bd) -এ আবেদনপত্র পূরণ করবেন।

২। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।

৩। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

৪। একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। একাধিক পদে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।

৫। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ২০১৮ খ্রিঃ এবং সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় কর্তৃক ২০২৪ খ্রিঃ সনের পঞ্চগড় জেলার জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী স্বাস্থ্য সহকারী পদে আবেদন করেছেন, সে সকল আবেদনকারীকে পুনরায় আবেদন করার প্রয়োজন হবে না অর্থাৎ তাদের পূর্বের আবেদন বহাল থাকবে।

আবেদনের সময়সীমা 

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ ১৫/১০/ ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ ০৪/১১/২০২৫ খ্রিঃ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে কেবল User ID প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত SMS এর মাধ্যমে বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ।

আবেদনের বয়সসীমা

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ০৪/১১/২০২৫ খ্রিঃ তারিখে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ সকল প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা মোতাবেক হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহনযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে সরকারি বিধি অনুসরন পূর্বক নির্ধারিত বয়সের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সকল চাকুরীরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি (NOC) ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

অনলাইনে আবেদনের নিয়মাবলি

১। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ Online-এ আবেদন পত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) Pixel এবং স্বাক্ষর ( দৈঘ্য ৩০০ × প্রস্থ ৮০) Pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষর ৬০ KB এর মধ্যে হতে হবে। 

২। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

৩। প্রার্থী Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত

Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ SMS প্রেরনের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে, নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী ডিউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। 

পরীক্ষার ফি জমা

Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ (বার) টাকাসহ মোট ১১২ (একশত বার) টাকা (অফেরতযোগ্য) Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। এখানে 

বিশেষভাবে উল্লেখ্য যে “Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এর পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।

প্রথম SMS : CSPGR <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example: CSPGR ABCDEF & Send to 16222.

Reply: Applicant’s Name, Tk. 112 Will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type CSPGR <space> Yes <space> PIN and send to 16222. 

দ্বিতীয় SMS : CSPGR <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে। Example: CSPGR YES 12345678

Reply: Congratulations! Applicant’s Name, payment completed successfully for CSPGR

Application for (post name) User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).

প্রবেশপত্র প্রাপ্তি

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি https://cs.panchagarh.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

পরীক্ষার সময়

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য (https://cs.panchagarh.gov.bd) ওয়েবসাইট হতে জানা যাবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোন সুবিধা দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সমূহের মূলকপি, যেমন- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে বয়স প্রমাণে সনদপত্র, অভিজ্ঞতা/অন্যান্য যোগ্যতার সনদপত্র, স্থায়ী ঠিকানার সনদপত্র, কোটা সুবিধা দাবীর ক্ষেত্রে প্রযোজ্য সনদপত্রসমূহ, অনলাইনের আবেদন কপি, প্রবেশপত্র, এককপি পাসপোর্ট সাইজের ছবি প্রদর্শন করতে হবে এবং সনদপত্র সমুহের এক সেট সত্যায়িত ফটোকপি ( নাম ও পদবী উল্লেখসহ সীলমোহর) জমা দিতে হবে। ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের সমর্থনে সনদপত্র দাখিল করতে হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক সনদপত্রে তার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ থাকতে হবে।

২। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে (এ ক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা, সে ওয়ার্ড অবশ্যই আবেদন পত্রে উল্লেখ করতে হবে)। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী (সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন) হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।

৩। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র (NID) বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

৪। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা (Permanent Address) যদি ইতিপূর্বে কোন সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় তবে সে ক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার পক্ষে জাতীয় পরিচয়পত্র ((NID) বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/ওয়ার্ড কমিশনার/পৌরসভার মেয়র/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে।

৫। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ পরীক্ষা ও নিবন্ধন সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি, যৌক্তিক/আইনগত কারণে এ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন এবং কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে-কোনো সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগ কমিটি/কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

৬। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না ।

৭।কোন প্রার্থী বিদেশী নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

৮। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান/ কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন কপি প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক/ মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

৯। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এর নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

User ID জানা থাকলে CSPGR <space> Help <space> User <space> User ID & Send to 16222.

Example: CSPGR Help User ABCDEF

PIN Number জানা থাকলে CSPGR <space> Help <space> PIN <space> PIN Number & Send to 16222.

Example : CSPGR Help PIN 12345678.

১০। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ওয়েবসাইট (https://cs.panchagarh.gov.bd) এ বিজ্ঞপ্তিসহ এতদ্‌সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। QR Code স্ক্যান এর মাধ্যমে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/cspgr ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

১১। Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ Online-এ আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

১২। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ যে কোন তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে।

১৩। উপরে উল্লেখ্য করা হয়নি এমন যেকোন বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে।

১৪। উক্ত পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মোতাবেক লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রয়োজন ক্ষেত্রে) পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে এবং পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে।

১৫। প্রার্থী কর্তৃক প্রদত্ত যে-কোন তথ্য অসত্য বা মিথ্যা প্রমানিত হলে অথবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে অথবা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে অথবা মিথ্যা, ভিন্ন/ভুল তথ্য দিলে একাধিকবার ফরম পূরণ করে একাধিক প্রবেশপত্র গ্রহন করলে অথবা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে অথবা পরীক্ষা কেন্দ্রে দুর্ব্যবহার করলে পরীক্ষার পূর্বে বা পরে, এমনকি নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বা নিয়োগ বাতিল করাসহ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।

১৬। প্রজাতন্ত্রের কর্মে অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীন চাকুরীরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সের প্রার্থীরা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত হলে নিয়োগের জন্য নির্ধারিত প্রতিযোগীতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সকল চকুরীরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে।

১৭। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার ও বীরঙ্গনার সন্তান হিসেবে চাকরি প্রার্থীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক স্বাক্ষরিত ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত মূল সনদপত্র অথবা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কর্তৃক স্বাক্ষরিত এবং মাননীয় মন্ত্রী/উপদেষ্টা কর্তৃক প্রতিস্বাক্ষরিত সাময়িক সনদপত্র (মূল কপি) মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এরুপ সনদপত্র ব্যতীত অন্য কোন সনদপত্র মুক্তিযোদ্ধা সনদ হিসেবে গ্রহণযোগ্য হবে না। উল্লেখ্য যে, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরঙ্গনার সন্তান হলে এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক সনদপত্র/প্রত্যয়নপত্র দেখাতে হবে।

১৮। প্রতিবন্ধী প্রার্থীদেরকে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক/সমমর্যাদা সম্পন্ন / দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক / সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত তালিকাভুক্তির প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।

১৯। পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইটে।

২০। প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র দাখিল করতে হবে।

ডিক্লারেশন

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ প্রার্থীকে আনলাইনের আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষনা দিতে হবে যে, প্রার্থী কর্তৃক পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ  আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোন অযোগ্যতা ধরা পড়লে বা কোন প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে, পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।

যোগাযোগ/হেল্পলাইন

Panchagarh Civil Surgeon Office Job Circular 2025 এ অনলাইনে আবেদন করতে কোন সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ অথবা alljobs.query@teletalk.com.bd বা https://cs.panchagarh.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে।(Mail / মেসেজ এর Subject -এ Organization Name: CSPGR, Post Name: Applicant’s User ID & Contact Number অবশ্যই উল্লেখ করতে হবে।

 

পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ Panchagarh Civil Surgeon Office Job Circular 2025

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।