বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Border Guard Bangladesh BGB Job Circular 2026 কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি বাংলাদেশ সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে চান এবং আগ্রহী থাকেন তাহলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারেন। যারা এতদিন অপেক্ষায় ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তাদের অপেক্ষার প্রহর এখন শেষ হয়েছে। এটা একটি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করার। আমাদের ওয়েবসাইটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তির সকল তথ্য আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী এবং যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে এ সকল বিষয়গুলো দেখতে নিজে সকল তথ্যগুলো দেখুন।

***১০৫ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে

সংক্ষেপে বিবরনঃ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ১০৫ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৮ মার্চ ২০২৬ দৈনিক যুগান্তর পত্রিকায় ও অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদন শুরু ২৪ মার্চ ২০২৬ইং থেকে এবং আবেদনের শেষ তারিখ ০২ এপ্রিল ২০২৬ইং।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ বিজ্ঞপ্তির দেওয়া সকল শর্ত ভালো ভাবে পড়ে তার পর আপনার পছন্দের পদে আবেদন করুন। অনলাইন আবেদন করতে নিচে দেওয়া সকল তথ্য দেখুন যাতে কোন ভুল না । Border Guard Bangladesh BGB Job Circular 2026

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কিছু গুরুত্বপূর্ণ কথাঃ

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ চাকরির প্রস্তুতির জন্য আপনি কিছু তথ্য জেনে রাখুন যাতে পরিক্ষায় আসলে উত্তর দিতে পারেন। তা হল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কখন প্রতিষ্ঠিত হয় এবং কি উদ্দেশ্যে গঠিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরিচালনার জন্য কারা কারা দায়িত্বে আছেন এবং কারা কারা কোন কোন দায়িত্বে আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কার্যাবলি মূলত কি?

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির ভিশন এবং মিশন কি? বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর ইতিহাস সম্পর্কে ভালো করে আপনাকে জানতে হবে। দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ কারা কোন দায়িত্বে আছেন তাদের নাম ও পদ সম্পর্কে এমন আরো কি বিষয় আছে তা আপনার খুজে বের করে জানা দরকার। এতে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিষয় কোন প্রশ্ন রিটেন বা এমসিকিউ পরীক্ষায় বা ভাইভা পরীক্ষায় আসলে আপনি তার উত্তর দিতে পারবেন। Border Guard Bangladesh BGB Job Circular 2026

আরো কিছু চাকরির খবর
সকল সরকারি চাকরি
সকল বেসরকারি চাকরি
সকল ব্যাংক চাকরি
সকল ডিফেন্স চাকরি
সকল জেলা ভিত্তিক চাকরি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বিবরন

প্রতিষ্ঠানের নামঃবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বিজ্ঞপ্তি প্রকাশঃ১৮ মার্চ ২০২৬ইং
বিজ্ঞপ্তি সংখ্যাঃ  ০১টি
প্রকাশ সূত্রঃদৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট
চাকরির ধরনঃসরকারি চাকরি
ক্যাটাগরিঃ০১টি
শূন্যপদঃঅনির্দিষ্ট
আবেদন করার মাধ্যমঃঅনলাইন
আবেদন শুরু করার তারিখঃ২৪ মার্চ ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ০২ এপ্রিল ২০২৬ইং
অফিসিয়াল ওয়েবসাইটঃএখানে ক্লিক করুন
আবেদন করার লিংকঃবিজ্ঞপ্তির নিচে দেওয়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর পদের বিস্তারিত তথ্য

পদের নামঃ ১০৫ তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা

পদের সংখ্যাঃ অনির্দিষ্ট

বেতন স্কেলঃ বেতন স্কেল জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

বয়সঃ ১৯-০৭-২০২৬ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ২০-০৭-২০০৩ হতে ১৯-০৭-২০০৮ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি / সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - ১

জুম করা বিজ্ঞপ্তি নিচে রয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - 2
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - 3

Border Guard Bangladesh BGB Job Circular 2026

সূত্রঃ দৈনিক যুগান্তর ও অফিসিয়াল ওয়েবসাইট ১৮ মার্চ ২০২৬ইং
আবেদনের শুরুর তারিখঃ ২৪ মার্চ ২০২৬ইং
আবেদনের শেষ তারিখঃ ০২ এপ্রিল ২০২৬ইং
আবেদনের লিংকঃ https://joinborderguard.bgb.gov.bd

আজকের সকল চাকরির খবর দেখতেঃ  এখানে দেখুন  
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা দেখতেঃ এখানে দেখুন

আরো চাকরির খবর 

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ আবেদনের সকল তথ্য

২। (ক) শারীরিক যোগ্যতাঃ পুরুষ

উচ্চতাঃ ১.৬৭৬ মিটার (৫ ফুট -৬ ইঞ্চি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)

ওজনঃ ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)

বুকের মাপঃ স্বাভাবিক ০.৭৬ মিঃ (৩০ ইঞ্চি)
স্ফীত ০.৮১ মিঃ ( ৩২ ইঞ্চি)

দৃষ্টি শক্তিঃ ৬/৬

২। (খ) শারীরিক যোগ্যতাঃ মহিলা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

উচ্চতাঃ ১.৫৭৪ মিটার (৫ ফুট -২ ইঞ্চি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫ ফুট ০ ইঞ্চি)

ওজনঃ ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (৯৬ পাউন্ড)

বুকের মাপঃ স্বাভাবিক ০.৭১ মিঃ (২৮ ইঞ্চি)
স্ফীত ০.৭৬মিঃ ( ৩০ ইঞ্চি)

দৃষ্টি শক্তিঃ ৬/৬

৩। বৈবাহিক অবস্থা। অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।

৪। অত্র বাহিনীর জনবল হ্রাস/বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় (নিয়োগকারী কর্তৃপক্ষ) জেলা কোটা কম/বেশী করারক ক্ষমতা সংরক্ষণ করেন।

৫। জেলা কোটা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ এ সকল জেলাসমূহ হতে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে। ভর্তি কোটার সংখ্যা সীমিত।

৬। রেজিষ্ট্রেশন। বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১, ২ ও ৩ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ https://joinborderguard.bgb.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করে ২৪ মার্চ ২০২৬ তারিখ ১০.০০ ঘটিকা হতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ ২৪.০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

৭। আবেদন প্রণালী। বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট https://joinborderguard.bgb.gov.bd এ চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত ০৬টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবেঃ

ধাপ-১ঃ যোগ্যতা পরীক্ষা – Border Guard Bangladesh BGB Job Circular 2026
১।বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ নিয়োগ বিজ্ঞপ্তি হতে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
২। আবেদনের পূর্বে আবেদন প্রণালীর ধাপ গুলো ভালোভাবে পড়ুন।
৩। “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
৪।যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিন।

ধাপ- ২ঃ রেজিষ্ট্রেশন – Border Guard Bangladesh BGB Job Circular 2026
১। আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নম্বরটি দিন এবং যদি ইমেইল ঠিকানা থাকে দিন এরপর “এগিয়ে যান” বাটনে ক্লিক করুন।
২। আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ওটিপি (OTP) কোডটি লিখুন এবং “যাচাই করুন” বাটনে ক্লিক করুন ।
৩। আপনার মোবাইল নম্বর যাচাই হয়ে গেলে রেজিষ্ট্রেশনের জন্য সিস্টেম জেনারেটেড ইউজার আইডি ও পাসওয়ার্ড আপনার স্ক্রিনে দেখা যাবে।
৪। আপনার রেজিষ্ট্রেশনের জন্য ব্যবহৃত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে ও ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে।
৫। এরপর নিচের “লগইন পেইজে যান” বাটনে ক্লিক করুন।

ধাপ- ৩ঃ আবেদন ফি জমা – Border Guard Bangladesh BGB Job Circular 2026
১। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে “ লগইন করুন” বাটনে ক্লিক করুন।
২। ভর্তি কার্যক্রমের ৫৬ টাকা ফি প্রদান করতে ইচ্ছুক হলে “ফি প্রদান করুন” বাটনে ক্লিক করুন
৩। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন।

ধাপ-৪: শিক্ষাগত যোগ্যতা যাচাই – বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
১। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ আবেদনে আপনার এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার তথ্য (শিক্ষা বোর্ড, পরীক্ষার বছর, রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর) প্রদান করে “যাচাই করুন” বাটনে ক্লিক করুন।
২। আপনার দেয়া তথ্য সঠিক না হলে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন।

ধাপ- ৫ : ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড – Border Guard Bangladesh BGB Job Circular 2026
১। শিক্ষা সংক্রান্ত তথ্যগুলো সঠিক হলে আপনার নাম ও প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে।
২। ফরমে থাকা ইনপুট ফিল্ড গুলোতে ব্যক্তিগত তথ্য প্রদান করুন।
৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।

৪। “আমার দেওয়া সমস্ত তথ্য গুলো সঠিক” চেক বক্সে ক্লিক করে “পরবর্তী ধাপে যান” বাটনে ক্লিক করুন।৫। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ তথ্যে কোন ভুল থাকলে “তথ্য পরিবর্তন করুন” বাটনে ক্লিক করে পুনরায় এডিট করুন।
৬। তথ্য যাচাই করুন, একবার তথ্য সাবমিট করার পরে তা আর পরিবর্তন করা যাবে না।
৭। সমস্ত তথ্য সঠিক থাকলে “আপনি কি আপনার তথ্য জমা দিতে চান” চেক বক্সে ক্লিক করে “সাবমিট করুন” বাটনে ক্লিক করুন।

ধাপ ৬ঃ এডমিট কার্ড ডাউনলোড – Border Guard Bangladesh BGB Job Circular 2026
১। এডমিট কার্ডের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।
২।বিজিবি ই-রিক্রুটমেন্ট ওয়েব সাইট https://joinborder guard.bgb.gov.bd তে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করুন। এডমিট কার্ডটি প্রিন্ট করে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

৭। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ প্রার্থীদের মেডিক্যাল ও লিখিত পরীক্ষা গ্রহণ । নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারী পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং চূড়ান্ত ডাক্তারী পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই Fasting Sugar, HbA1C, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test সম্পন্ন করানো হবে।

উল্লেখ্য, Fasting Sugar, HbA1C & Serum Creatinine রক্ত পরীক্ষায় যোগ্য, HBsAg ও Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ (Negative) এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই চূড়ান্তভাবে নির্বাচিত বলে গণ্য হবে। পরবর্তীতে সরকারের যথাযথ এজেন্সীর মাধ্যমে তদন্ত প্রতিবেদন (VR) সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে।

৮। ভর্তির সময় অবশ্যই যা সংগে আনতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ক। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাসের মূল / প্রভিশনাল সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

খ। সংশ্লিষ্ট স্কুল/কলেজের প্রধান শিক্ষক / অধ্যক্ষ কর্তৃক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান পাসের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে।

গ। অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান/ ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক সত্যায়িত।

ঘ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) এর নিকট হতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্বের সনদপত্র ।

ঙ। ১ম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

চ। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত ১১ (এগার) কপি পাসপোর্ট সাইজের ছবি।
(০১ কপি ছবি ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং ১০ কপি সত্যায়িত ব্যতীত)

ছ। ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর (যা প্রযোজ্য) কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র ।

জ। জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ সত্যায়িত ছায়াকপি।

ঝ। https://joinborderguard.bgb.gov.bd লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। বিজিবি কর্তৃক প্রেরিত এডমিট কার্ডটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সংগে আনতে হবে।

১১। বিশেষ দ্রষ্টব্যঃ বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ক। প্রার্থীর নাম, ঠিকানা ও জেলা ইত্যাদির ভুল তথ্য সম্বলিত আবেদন গ্রহণযোগ্য হবে না এবং প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

খ। কোন প্রার্থী ফৌজদারী অপরাধে আদালত কর্তৃক দন্ড প্রাপ্ত হলে বিজিবিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে।

গ। এক জেলার প্রার্থী অন্য জেলায় ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। কোন প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে অন্য জেলায় ভর্তি
হয়েছে বলে প্রমানিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ তাকে চাকুরী হতে বরখাস্ত করা হবে।

ঘ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি অথবা প্রজাতন্ত্রের অন্য কোন চাকুরী হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকুরীরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে।

ঙ। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ভর্তির জন্য আগত প্রার্থীদের কোনরুপ ভাতা প্রদান করা হবে না।

চ। বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ ভর্তির জন্য আগত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষার জন্য ক্লিপবোর্ড ও কলম সাথে আনতে হবে।

ছ। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত এবং কম্পিউটারে দক্ষ প্রার্থীদেরকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
জ। প্রার্থীর ডাক্তারী পরীক্ষার সময় Dope Test এ মাদকাসক্ত প্রমাণিত হলে চাকুরীর জন্য অযোগ্য হবে।

১২। ভর্তির সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র ও ঠিকানা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক “চাকুরী হতে বরখান্ত” করে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

১৩। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোন প্রার্থীর জমাকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী আইনে বিচারের জন্য তাকে পুলিশের নিকট সোপর্দ করা হবে।

১৪। বিজিবি ওয়েব সাইট । ভর্তি সংক্রান্ত কোন তথ্যাদি ওয়েব সাইটে জানতে হলে Visit করুন https://joinborderguard.bgb.gov.bd

১৫ । HELP DESK আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য যে কোন মোবাইল ফোন হতে ০১৬৬৯৬০০৮০০, ০১৬৬৯৬০০৮৮৮ নম্বরে কল করুন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন

১। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মোবাইল এসএমএস এ উল্লিখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে। বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়।

২। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আপনি আপনার যোগ্যতাবলেই বিজিবিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন, কোন ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা প্রমাণ করে। ৩। বিজিবিতে ভর্তির বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন এর ঘটনা প্রমাণিত হলে চাকুরী জীবনের যে কোন সময় শান্তি প্রদানসহ চাকুরীচ্যুত করা হয়ে থাকে।

৪। বিজিবিতে কেবলমাত্র রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি লোক ভর্তি ও নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। তাই ভর্তির ব্যাপারে প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। উৎকোচের বিনিময়ে বিজিবিতে লোক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন।

৫। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারী জাতীয় পত্রিকা, বিজিবি ওয়েবসাইট এবং বিজিবি কর্তৃক প্রচারিত পোষ্টার ছাড়া অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়না। অতএব রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে অসমর্থিত উৎস হতে প্রাপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি হতে সতর্ক থাকুন।

৬। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Border Guard Bangladesh BGB Job Circular 2026 বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Leave a Comment

Recent Posts

সকল ক্যাটাগরি

চাকরির পড়া

চাকরির জন্য প্রস্তুতি নিতে আমাদের ওয়েবসাইটে রয়েছে চাকরির প্রস্তুতি পেজ। এই পেজে আপনারা চাকরির সম্পর্কে সকল পড়াশোনা পাবেন। চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য সকল পড়াশোনা একে একে আমাদের ওয়েবসাইটে চাকরির প্রস্তুতি পেজে যুক্ত করা হবে। যেমন চাকরির জন্য রয়েছে বাংলা, ইংরেজী, গণিত,সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক, সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিশ্ব ইত্যাদি।

বিশেষ দ্রষ্টব্য

বিডি জবস প্লান সকল ধরনের চাকরি নেওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার অনুরোধ করছে। কোন প্রকার আর্থিক লেনদেন করে ক্ষতিগ্রস্ত হলে আমরা কোনভাবেই দায়ী ভার গ্রহণ করবো না।